গত ৮ মাসে ৩৬৪ শিক্ষার্থী আত্মহত্যা করেছে...



দেশের স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২ সালে জানুয়ারি থেকে আগস্ পর্যন্ত ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের  জরিপে এই তথ্য উঠে এসেছে।


 শুক্রবার সকালে এক প্রেস কনফারেন্সে এ তথ্য প্রকাশ করেছে সংগঠনটি, স্কুল শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার বেশি, আত্মহত্যা-কারীদের মধ্যে ১৯৪ জন স্কুল শিক্ষার্থী।


জরিপে দেখা যায়, প্রতিমাসে গড়ে ৪৫ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ১৪ থেকে ১৬ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি, এই বয়সী ১৬৯ জন আত্মহত্যা করেছে।


স্কুল শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার বেশি। ৭ বছরের এক শিশুও আত্মহত্যা করেছে। জরিপে বলা হয় গত ৮ মাসে ৪৪ জন মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঢাকা বিভাগে আত্মহত্যার হার বেশি। ১৫০ টা জাতীয় ও স্থানীয় পত্রিকার তথ্য থেকে জরিপ করেছে সংগঠনটি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন