স্ত্রী ও শশুরকে কু*পিয়ে হ*ত্যা করলেন জামাই...

ছবিঃ সংগ্রহীত

লক্ষীপুরের রামগতির চর বাদাম এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রাশেদা বেগম (২২) ও শশুর আবুল বাশার কে (৫৫) কুপিয়ে হত্যা করেছে সুমন (৩২) নামে এক যুবক। পারিবারিক কলহের জেরে,     এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা ।


বুধবার ( ১৩ সেপ্টেম্বর ) রাতে চর বাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল বাসার ইট বাটার শ্রমিক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত রাশেদার মা আঙ্গুর বেগম ( ৪৫ )। অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইমস অ্যআন্ড অপস) হাসান মোস্তফা দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার পর থেকে মোঃ সুমন পলাতক আছেন।


স্থানীয় লোকজন যানায় সুমন তার শ্বশুর আবুল বাশারের কাছ থেকে যৌতুক দাবি করতেন ।ঘটনার দিন সন্ধ্যায় সুমন দুইজন লোকসহ মোটরসাইকেলে করে শ্বশুরবাড়িতে আসেন  একপর্যায়ে স্ত্রী রাশেদা, তার বাবা ও মাকে দাড়ালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গঠনাস্থলে রাশেদা ও তার বাবা আবুল বাশারের মৃত্যু হয়েছে। রাশেদার মাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।


রামগতি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন