ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে গ্রেফতার হন ৪ ইসরায়েলি সেনা ‌‌‌‌।

Message For Muslim 

সরায়েলের চারজন সেনা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেন। ইসরায়েলকে ‘অভিশাপ’ দেন তারা। 

এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর ইসরায়েলি সেনাবাহিনী এই চার সেনাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে।


স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর ইউনিট ৬৯০০ এর কমান্ডার ওই চার সেনাকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া আরও একজন সেনাকে ২১ দিন সামরিক কারাগারে রাখার রায় দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এই তথ্য নিশ্চিত করেছেন।


ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুসারে, প্রকাশিত ভিডিওতে ইসরায়েলি চার সেনাকে বলতে শোনা যায়,‘আল্লহ জেনিন বাসীদের সঙ্গে আছেন, আল্লাহ ফিলিস্তিনিদের সঙ্গে আছেন। ইসরায়েলের প্রতি অভিশাপ।’ তারা আরও বলেন, ‘এটা তাদেরকে সৃষ্টিকর্তার কাছে পৌঁছানোর পাথেও হবে।’ তবে ভিডিওটি ঠিক কোন তারিখের সেটা জানা যায়নি।


ভিডিও প্রকাশের পরপরই ইসরায়েলি সেনাবাহিনী কঠোর জবাব দেয়। এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সেনারা যে নীতি এবং মূল্যবোধ ধারণ করে, এটা তার পরিপন্থী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অঙ্গীকার ব্যক্ত করে ইহুদি সেনাবাহিনী।


সম্প্রতি জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই অভিযানে অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়। এই ঘটনার কয়েকদিন পরই ইসরায়েলি সেনাদের ভিডিও প্রকাশ্যে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন