রাজশাহীতে সিএনজি ও থ্রি হুইলার ধর্মঘট শুরু হয়েছে,,,

ছবি : সংগৃহীত

সব সড়কে অবাধ চলাচল ও হয়রানি মুক্ত রেজিস্ট্রেশনের দাবিতে, রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি হুইলার ধর্মঘট শুরু হয়েছে।


শুক্রবার দুপুর ১২ দিক থেকে হঠাৎ করে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি আহসান হাবীব গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ধর্মঘটের কারণে রাজশাহী বাগমারা ও তানোরগামী যাত্রীরা কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েন।

 

তবে বিএনপি নেতারা দাবি করছেন, রাজশাহী বিভাগীয় বিএনপির গণসমাবেশ কে কেন্দ্র করে প্রশাসনের চাপের এ ধর্মঘট ডেকেছেন। বাস ধর্মঘটের কারণে ছোট ছোট যানবাহনে করে আসছেন নেতা কর্মীরা। এ কারণে সিএনজি চালিত অটো'রিকশা ও থ্রি-হুইলার ধর্মঘট ডাকা'হয়েছে।


রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা অভিযোগ করে বলেন। শনিবার সমাবেশে বিএনপি নেতাকর্মীদের পথে পথে আসতে বাধা দেওয়া হচ্ছে কিন্তু নেতাকর্মীদের আশা বন্ধ করা যাচ্ছে না। এরই অংশ হিসেবে একটার পর যানবাহন ধর্মঘট ডাকা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন